তাক্বলীদের সংজ্ঞা:
আভিধানিক অর্থ: তার কয়েকটি অর্থ আছে-
ক. তাক্বলীদ ‘ক্বালাদাতুন’ শব্দ থেকে বুৎপত্তি লাভ করেছে। যার অর্থ কন্ঠহার বা রশি। ‘ক্বালাদাল বা’ঈরা-সে উটের গলায় রশি বেঁধেছে’। সেখান থেকে মুক্বাল্লীদ,যিনি নিজের গলায় কারো আনুগত্যের রশি বেঁধে নিয়েছেন।
খ. ্র قلده في عنقه من غير تعمد ولا نظر গ্ধ অর্থাৎ কোন প্রকার চিন্তা ও দেখা ব্যতীত কারো গলায় কন্ঠাভরণ করা (আল মুনজিদ)।
যেমন আল্লাহ বলেন,্র يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُحِلُّوا شَعَائِرَ اللَّهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْيَ وَلَا الْقَلَائِدَগ্ধ (হে মুমিনগণ! হালাল মনে করো না আল্লাহর নিদর্শনসমূহ এবং সম্মানিত মাসসমূহকে এবং হরমে কুরবানীর জন্যে নির্দিষ্ট জন্তুকে এবং ঐসব জন্তুকে,যাদের গলায় কন্ঠাভরণ রয়েছে)। (সূরা মায়েদা ৫:২)।
গ. খ্রীষ্টানদের সিনা থেকে সিনা কথাগুলোকে তাক্বলীদ বলে (মিসবাহুল লোগাত,পৃ ৭০১,হামীদিয়া লাইব্রেরী লিমিটেড,ঢাকা-১২১১)
উল্লেখ্য: আধুনিক আরবীতে তাক্বলীদ ‘নকল জিনিস’-এর অর্থে ব্যবহার করা হয়। এ জন্যে জিনিসের উপরে লিখা থাকে ্রاحذروا عن التقليدগ্ধঅর্থাৎ নকল থেকে সাবধান!। তাই পূর্ণ কোরআন ও হাদীস খোঁজাখোঁজীর পরও কোথাও তাক্বলীদ শব্দ পাবেন না।
পারিভাষিক অর্থ: তার কয়েকটি অর্থ আছে।
1. মোল্লা আলী ক্বারী হানাফী(রঃ) বলেন,‘অন্যের কোন কথা বিনা দলীলে গ্রহণ করার নাম তাক্বলীদ’। এইভাবে গ্রহণ করার ফলে ঐ ব্যক্তি যেন নিজের গলায় রশি পরিয়ে নিল’(মোল্লা আলী ক্বারী প্রণীত শরত ক্বাছীদাহ আমালী-র বরাতে হাক্বীক্বাতুল ফিক্বহ [বোম্বাই:দাঊদ রায কর্তৃক সংশোধিত ও পরিবর্ধিত সংস্করণ,তাবি] পৃঃ ৪৪)।
2. ইমাম শাওকানী(রঃ) বলেন,তাক্বলীদ হল রায়-এর অনুসরণ এবং ‘ইত্তেবা’ হল রেওয়ায়াতের অনুসরণ। ইসলামে ‘ইত্তেবা’ সিদ্ধ এবং তাক্বলীদ নিষিদ্ধ। (শাওকানী,আল-ক্বওলুল মুফীদ [মিসরী ছাপা ১৩৪০/১৯২১ খৃ:] পৃঃ১৪)
3. আল্লামা মুনাওয়ী(রঃ) (‘আল ফায়জুল ক্বাদীর’ শরহে যামিয়ুছ ছগীরের লেখক)বলেন-
্র اتباع الإنسان غيره فيما يقوله أو يفعله معتقدا حقيته من غير نظر وتأمل في الدليل كأن المتبع جعل قول الغير أو فعله قلادة في عنقهগ্ধ অর্থাৎ মানুষ অন্যকে অনুসরণ করা,যা সে বলেছে অথবা করেছে,একথা বিশ্বাস করে যে,তিনি সঠিক,তার দলীলে চিন্তা ও গবেষণা করে না,যেন মুক্বাল্লীদ অন্যের কথা,কর্মকে নিজের গলায় কন্ঠহার ঝুলাল(আত্-তাওক্বিফ আলা-মুহিম্মাত্-িতাঈরীফ,খ ১,পৃ ১০৬)।
তাক্বলীদের উদাহরণ:
ক. তাক্বলীদের উদাহরণ ঐ ব্যক্তির মত যে কোন অপরিচিত স্থানে গেল,আর ক্বিবলা অজানা থাকার কারণে চিন্তাকরে কোন একদিকে নামায পড়লে তার নামায হয়ে যাবে। কিন্তু কেউ বলে দিলে তারপরও কি ভুলে যেদিকে নামায পড়েছিল,সেদিকে নামায পড়া বৈধ হবে ?
খ. অথবা ঐ ব্যক্তির মত যে অন্ধ হওয়ার কারণে অন্য কারো আশ্রয় গ্রহণ করে চলে। আর তাক্বলীদও অন্ধভাবে কারো আশ্রয় নিয়ে চলার মত। কিন্তু যার চোখ আছে সেও কি অন্য কারো আশ্রয় নিয়ে চলবে ?
# ঠিক একইভাবে যে পড়া লেখা করতে পারে সেও কি অন্ধভাবে চলবে ? আর তাক্বলীদ অজ্ঞ ব্যক্তি করে,কিন্তু তাই বলে কি একটি মাদ্রাসার শাইখুল হাদীস(হাদীসের বিশেষজ্ঞ)ও কি অজ্ঞের মত তাক্বলীদ করবে ?
# ইমাম সুয়োতী বলেন: ্রإن المقلد لا يسمى عالماগ্ধমুক্বাল্লীদকে আলেম বলা হয় না,যেমনটা নকল করেছেন আবুল হাসান সিন্দি হানাফী তার ইবনে মাজার হাশিয়ায়। আর এর উপর একমত হয়েছেন ইমাম শাওকানী (ইরশাদুল ফুহুলে পৃ ২৩৬) আর বলেন :্রإن التقليد جهل وليس بعلمগ্ধতাক্বলীদ হ’ল অজ্ঞতা,আর এটা ইলম না। (আল-হাদীস হুজ্জিয়াতুন বিনাফসিহী ফিল আক্বায়িদ ওয়াল আহকাম, আল্লামা নাসিরউদ্দীন আলবানী,খ ১,পৃ ৭৩)
গ. অথবা তাক্বলীদ তায়াম্মুমের মত। যখন পানি পাওয়া যাবে না তখন তায়াম্মুম বৈধ,তবে যখন পানি পাওয়া যাবে তখন তায়াম্মুম বৈধ না। ঠিক একইভাবে না জানা পর্যন্ত তাক্বলীদ বৈধ। তবে এ অজানাবস্থা কি সবসময় থাকতে হবে? বরং জানার পর তাকে দলিলের অনুসরণ করতে হবে।

Comments
Post a Comment